শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বেসিক ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুজ্জামান খান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত ব্যাংকার এসএম ইকবাল হোছাইন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম।

এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেলসহ শাখা ও উপশাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসিক ব্যাংক ভালো করেছে। তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। হারানো গৌরব ফিরিয়ে আনতে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি শেখ ফরিদ ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নতুন কোনো ঋণ যেন খেলাপিতে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে স্বল্পসুদে আমানত সংগ্রহ বৃদ্ধি এবং কমিশন আয়সহ নন-ইন্টারেস্ট ইনকাম বাড়াতে হবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: