অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালকরা, মহাব্যবস্থাপকরা, সার্কেল প্রধান ও অঞ্চল প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৫ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা করেন এবং ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


