শিরোনাম

South east bank ad

সিএসই ও ইউএনজিসিএনবির উদ্যোগে যৌথ কর্মশালা

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিএসই ও ইউএনজিসিএনবির উদ্যোগে যৌথ কর্মশালা

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ইউএনজিসিএনবি) উদ্যোগে ‘‌অ্যাডভ্যান্সিং ইএসজি অ্যান্ড মার্কেট ইন্টেগ্রিটি: অপারচুনিটিজ ফর বাংলাদেশ’ শীর্ষক একটি যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিএসই ভবনে গতকাল কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনজিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস জামান। বক্তব্য রাখেন ইউএনজিসিএনবি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাবরুর এম চৌধুরী ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট কোঅর্ডিনেটর জুলিয়ানা আও কুইস্ট লসন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার ও চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান। অনুষ্ঠানে চট্টগ্রামকেন্দ্রিক শিল্প খাতের উচ্চপর্যায়ের নেতারা, তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধি, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। কর্মশালার শেষপর্যায়ে সিএসই ও ইউএনজিসিএনবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: