শিরোনাম

South east bank ad

পূবালী ব্যাংকের ৫১৮তম ঈশ্বরগঞ্জ শাখার উদ্বোধন

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পূবালী ব্যাংকের ৫১৮তম ঈশ্বরগঞ্জ শাখার উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার প্রত্যয় নিয়ে ৫১৮তম শাখার কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমডি মো. শাহনেওয়াজ খান বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংক ঈশ্বরগঞ্জে নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।’ এ শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সব অতিথিকে নিয়ে ‘ক্যাশলেস ঈশ্বরগঞ্জ’ উদ্যোগ কার্যক্রমের উদ্বোধন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: