শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কর্মশালা

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কর্মশালা

মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) পিএলসির উদ্যোগে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক ও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শাখা ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি করা। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার। এছাড়া সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সদস্যরা, কয়েকজন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা এতে অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি নেতৃত্ব উন্নয়ন, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল দক্ষতা এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন, যা অংশগ্রহণকারীদের বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মশালায় কাঠামোবদ্ধ সেশন, ইন্টারঅ্যাক্টিভ আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। এ আয়োজন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক কার্যক্রমে উৎকর্ষ নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: