শিরোনাম

South east bank ad

ম্যানুফ্যাকচারিং ইনডেক্স নিয়মিত প্রকাশ করবে বিআইডিএস-বিসিআই

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ম্যানুফ্যাকচারিং ইনডেক্স নিয়মিত প্রকাশ করবে বিআইডিএস-বিসিআই

দেশের ম্যানুফ্যাকচারিং খাতের গতিধারা ও বাস্তব তথ্য তুলে ধরতে নিয়মিত ‘ম্যানুফ্যাকচারিং ইনডেক্স’ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বিভিন্ন খাতের মাঝারি ও বৃহৎ আকারের প্রস্তুতকারক শিল্পপ্রতিষ্ঠানের ওপর ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ শীর্ষক গবেষণা পরিচালনার লক্ষ্যে গতকাল আয়োজিত এক অংশীজন পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক। সম্মানিত অতিথি ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল।

সভায় আরো বক্তব্য দেন বিসিআইয়ের সিনিয়র সভাপতি প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশসের সভাপতি মো. শাহরিয়ার, উত্তরা মোটর করপোরেশনের চেয়ারম্যান মতিউর রহমান, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শামসুল আলম, বিসিআই পরিচালক শাহ আলম লিটু ও মো. শাহেদ আলম, এএমএমএবি সভাপতি আলিমুল আহসান চৌধুরী প্রমুখ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: