শিরোনাম

South east bank ad

নেপালে ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নেপালে ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

একটি পাঁচ তারকা হোটেলে বুধবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম। সম্মেলনে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ আয়োজনের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে আরো বিস্তৃত ও সুদৃঢ় করা।

সম্মেলনে বিজনেস পার্টনারদের উদ্দেশে ওয়ালটনের এমডি এসএম মাহবুবুল আলম বলেন, ‘আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি। ওয়ালটন এরই মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে এ ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের পণ্যের সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের দৃঢ় সক্ষমতাকে প্রতিফলন করে। আমরা বিশ্বের ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে চলেছি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের এমডি প্রণীল থাপা, পরিচালক প্রণিমেশ থাপা ও জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেল। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম এবং ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক।

অনুষ্ঠানে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তিসমৃদ্ধ নতুন ১৮ মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। নতুন মডেলটি নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনে তৈরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: