ডিএসই ও মিতালি গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর
মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের কার্যালয় নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
এর অংশ হিসেবে সম্প্রতি নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) কার্যালয়ে ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি ভাড়াবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ার সাদাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


