আজ চার কোম্পানির পর্ষদ সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভা আজ।
কোম্পানিগুলো হলো লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সভায় কোম্পানিগুলোর অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৯২ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইউসিবি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সায়।
আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায়। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৯ পয়সা।
বীমা খাতের জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বেলা ৩টায়। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত এবং সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৪০ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২১ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা


