শিরোনাম

South east bank ad

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এলপিপি

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এলপিপি

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ।

এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির বাংলাদেশে পণ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিজিএমইএ ও এলপিপির যৌথ উদ্যোগে বিষয়টি আইনানুগভাবে সমাধানের পথে এগোচ্ছে।

গতকাল এক যৌথ বিবৃতিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও এলপিপি জানায়, আলোচিত বিরোধটি কয়েকটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ও ইনভয়েস-সংক্রান্ত বকেয়া দায়ের দাবিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। এলপিপি এসব দাবির ক্ষেত্রে নিজেকে দেনাদার বা আইনগতভাবে অর্থ পরিশোধে বাধ্য কোনো পক্ষ হিসেবে মনে করছে না। বাংলাদেশে তাদের প্রত্যক্ষ সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারদের পাওনা চুক্তির শর্ত অনুযায়ী নিয়মিত পরিশোধ করা হচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

বিজিএমইএ বলেছে, সংশ্লিষ্ট দাবিগুলো আইনগতভাবে দায়ী পক্ষগুলোর কাছেই উত্থাপন করা উচিত। প্রয়োজন হলে নিজস্ব আইনগত অবস্থান অক্ষুণ্ন রেখে গঠনমূলক সংলাপে সহায়তা করবে এলপিপি।

এলপিপির সঙ্গে বাংলাদেশে বর্তমানে ৩৫০টিরও বেশি প্রস্তুতকারক ব্যবসায়িকভাবে যুক্ত। বিরোধের কারণে সামগ্রিক পোশাক খাত, শ্রমিক ও দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করতে ঢালাও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উভয় পক্ষ।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: