শিরোনাম

South east bank ad

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৩১ কারখানা বন্ধ

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৩১ কারখানা বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শিল্প-কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলছে। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ৩১টি কারখানা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আজ সকাল সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মাহসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাসে ইট ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বাসা থেকে বের হয়ে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন।
এক পর্যায়ে ভোগড়া এলাকার ৫টি কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি দেওয়ার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসেছেন।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: