শিরোনাম

South east bank ad

যুক্তরাষ্ট্রে পিসিবিএ রফতানি করল ওয়ালটন

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

যুক্তরাষ্ট্রে পিসিবিএ রফতানি করল ওয়ালটন

দেশে উচ্চপ্রযুক্তি সম্পন্ন মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করছে ওয়ালটন।

নিজস্ব ও দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে পিসিবিএসহ নানা প্রযুক্তিপণ্য রফতানি করছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে পিসিবিএ রফতানি শিপমেন্ট করেছে ওয়ালটন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম এবং পরিচালক এসএম নূরুল আলম রেজভী ও এসএম মঞ্জুরুল আলম অভি উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে রফতানীকৃত ওয়ালটন পিসিবিএ বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহার হবে। দেশটির উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন ওয়ালটনের তৈরি এ মাদারবোর্ড আমদানি করছে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: