শিরোনাম

South east bank ad

কৃষি রাসায়নিক শিল্পকে রফতানিমুখী করতে নীতিসহায়তা চায় বামা

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

কৃষি রাসায়নিক শিল্পকে রফতানিমুখী করতে নীতিসহায়তা চায় বামা

কৃষি রাসায়নিক শিল্পকে আমদানিনির্ভরতা থেকে বের করে রফতানিমুখী শিল্পে পরিণত করতে সরকারের নীতিগত সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান।

বামার ২০২৫-২৭ মেয়াদের কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সংগঠনের প্রথম সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘তৈরি পোশাক ও ওষুধশিল্পের মতো কৃষি রাসায়নিক শিল্পেরও আন্তর্জাতিক বাজারে অবস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। এজন্য স্থানীয় উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং রফতানি সক্ষমতা বাড়াতে সমন্বিত সরকারি সহায়তা প্রয়োজন।’

সভায় সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পকে তৈরি পোশাকের মতো কাস্টমস বন্ড সুবিধার আওতায় আনার লক্ষ্যে রফতানি-সংক্রান্ত গবেষণা সেল গঠনের সিদ্ধান্ত হয়।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: