শিরোনাম

South east bank ad

কোভিড ট্রাভেল পাস ভ্যাকসিন সনদকে ডিজিটাল নিয়মে যুক্ত করবে

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

কোভিড ট্রাভেল পাস ভ্যাকসিন সনদকে ডিজিটাল নিয়মে যুক্ত করবে

করোনা মহামারির মধ্যে প্রতিটি যাত্রীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে মার্চ মাসের শেষ সপ্তাহে কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। এই কোভিড পাস করোনা পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল নিয়মে যুক্ত করবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়।

করোনা ভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশ এখনো ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ শুরু করলেও থাকছে বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে ক্ষতির মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন্সগুলো। গালফ নিউজ

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: