শিরোনাম

South east bank ad

এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বিএসএইচের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ফার্মাসিউটিক্যাল

এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বিএসএইচের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে একাডেমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি কনফারেন্স রুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার, এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসেন।

এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাডেমিক উৎকর্ষ, গবেষণা সহযোগিতা, ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে হাসপাতাল ইন্টার্নশিপ, গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করবে, যা একাডেমিক জ্ঞানকে বাস্তব ক্লিনিক্যাল অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যশিক্ষার উন্নয়ন, রোগী সেবার মানোন্নয়ন এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে উদ্ভাবনে একাডেমি এবং হাসপাতাল উভয়ের অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

এই সমঝোতা স্মারক নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা দক্ষ স্বাস্থ্যসেবা পেশাজীবী গড়ে তোলা এবং শিক্ষা, গবেষণা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।

BBS cable ad

ফার্মাসিউটিক্যাল এর আরও খবর: