শিরোনাম

South east bank ad

মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্তজাও আক্রান্ত

 প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

জাতীয় দলের ক্রিকেটার, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারে কঠিনভাবেই হানা দিয়েছে করোনাভাইরাস। মাশরাফীর পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্তজা। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে মোরসালিন জানান, টেস্টের ফল পজিটিভ। শনিবার মাশরাফীর করোনা টেস্টের পর ফলাফল পজিটিভ আসে। পরে টেস্ট করান মোরসালিন। মাশরাফীর পরিবারের অন্য সদস্যদের ফল নেগেটিভ এসেছে। সাবেক ওয়ানডে অধিনায়কের বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান ভালো আছেন। এপ্রিলের মাঝামাঝি কোভিড-১৯ শনাক্ত হন মাশরাফীর নানা মাসুদ আহম্মেদ। জুনে আক্রান্ত হন তার শাশুড়ি ও স্ত্রী সুমনা হকের ভাগনি।
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: