শিরোনাম

South east bank ad

অতিরিক্ত পুলিশ সুপার বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পুলিশ সুপার কর্তৃক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান।

নেত্র‌কোণা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার নেত্র‌কোণা, মোঃ আকবর আলী মুন্‌সী মহোদয়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) জনাব এ.‌কে.এম ম‌নিরুল ইসলাম এঁর জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে গমন ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর)‌ মোঃ আলা‌মিন হোসাইন এঁর কি‌শোরগঞ্জ সদর সা‌র্কেলে বদলী জনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, জনাব এ.‌কে.এম ম‌নিরুল ইসলাম মহোদয় জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য দ‌ক্ষিণ সুদানে আগামী এক বছরের জন্য মিশনে যাবেন।এসময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা তে সংযুক্ত থাকবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফখরুজ্জামান জু‌য়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব মোর‌শেদা খাতুন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) এবং ‌জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: