ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উপায় ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে অংশীদারত্ব
গ্রাহকরা তাদের কেনাকাটার বিল ‘উপায়’-এর মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন। এমএফএস প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন সুবিধা সম্প্রসারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’ ও রিটেইল চেইন শপ ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় চেইন শপটি বিভিন্ন আউটলেটে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরো বাড়বে। গ্রাহকরা তাদের কেনাকাটার বিল ‘উপায়’-এর মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন। এমএফএস প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
AKIJ Advertisement
সম্প্রতি উপায়ের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিবদ্ধ হন। এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) হেড অব অ্যাকাউন্টস মো. মুজিবুর রহমান; ফ্রেশ সুপার মার্টের হেড অব বিজনেস ফাইজুল হক রনি; এমজিআইয়ের সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) সৈয়দ মনিরুজ্জামান; ফ্রেশ সুপার মার্টের এজিএম (সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) মীর আবদুল হাফিজ এবং এমজিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্রিয়েটিভ কনটেন্ট) ও পিআর এমডি আব্বাস উপস্থিত ছিলেন। অন্যদিকে উপায়ের পক্ষে ছিলেন হেড অব করপোরেট বিজনেস সাজ্জাদ আলম; হেড অব প্রডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান; ডিজিএম (স্ট্র্যাটেজি) জহির উদ্দিন মাহমুদ; ডিজিএম (করপোরেট সেলস) মো. মামুনুর রশীদ এবং ম্যানেজার (মার্চেন্ট বিজনেস) ইয়াসির ইবনে ইউসুফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্ব বাংলাদেশের খুচরা পণ্য বিপণন খাতের ডিজিটাল রূপান্তরকে আরো গতিশীল করবে। ফ্রেশ সুপার মার্টের বিস্তৃত খুচরা পণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোয় উপায়ের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা পাবেন।


