কৃষক হত্যার বিচারের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৃষক আব্দুল কাদির হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার চিনাহালা মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের, মামলার বাদী নিহতের ভাই আবুল হোসেন,ছেলে বাবু, এলাকার মুরুব্বি মন্জিল সহ অন্যরা।
বক্তারা বলেন আব্দুল কাদির এলাকার অন্যায়ের প্রতিবাদ করায় মেদিরকান্দা এলাকার কাশেম, মানিক সহ কয়েকজন মিলে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। হত্যাকারীরা এলাকায় ভূমি দস্যু বলে উল্লেখ করে তাদের বিচার দাবি করেন বক্তৃতারা।
গত ২৬ মে ২০২১ সালে কাদিরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। পরে নিহতের ভাই বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।


