তারাকান্দায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ):
ময়মনসিংহের তারাকান্দায় নবনির্মিত ৫০শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
আজ (১৯ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন তারাকান্দা উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান। উদ্বোধনীর মাধ্যমে উপজেলা সাস্থ্য কপ্লেক্সের যাত্র শুরু হলো।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত তারাকান্দায় ৫০শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।


