এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল ১৯/০২/২০২২খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/মোঃ রিমন খাঁন ও দিবাকালীন সিয়েরা-৩১ এর এসআই(নিঃ)/সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৯/০২/২০২২খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন তাঁরাপুর চা-বাগান হইতে জালালাবাদ জিআর-১৪৫/২০১৭, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) এর ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক সাজা পরোয়ানাভূক্ত আসামী ১। লাল মিয়া (৪২), পিতা-মৃত আলী হোসেন, সাং-পাঠানটুলা (লন্ডনীটিলা, ময়না ড্রাইভারের ভাড়াটিয়া), বর্তমান সাং-তাঁরাপুর চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।


