বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল প্রাইম ব্যাংক
ডিজিটাল ক্ষুদ্র ঋণের পুনঃঅর্থায়ন সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও হেড অব ডিজিটাল চ্যানেলস এজেডএম ফৌজ উল্লাহ চৌধুরী। উল্লেখ্য, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনিম্ন হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ক্ষুদ্র ঋণ দিতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের কাছে ক্ষুদ্র ঋণকে আরো সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।


