প্রাইম ব্যাংকের গ্রাহক গোল্ডস জিমে পাবেন বিশেষ অফার
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সাধারণ গ্রাহক, উইমেন ব্যাংকিং উইং ‘নীরা’, কার্ডহোল্ডার ও কর্মীরা ফিটনেস সেন্টারটির বিভিন্ন লাইফস্টাইল সেবায় বিশেষ অফার উপভোগ করবেন।
গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সাধারণ গ্রাহক, উইমেন ব্যাংকিং উইং ‘নীরা’, কার্ডহোল্ডার ও কর্মীরা ফিটনেস সেন্টারটির বিভিন্ন লাইফস্টাইল সেবায় বিশেষ অফার উপভোগ করবেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদিন এবং গোল্ডস জিমের জিএম আনিসুল ইসলাম ববি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এফএভিপি ও নীরার বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার এবং গোল্ডস জিমের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ গোলাম মাওলা মাহি।


