পিবিএল ফাইন্যান্সের উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধাবিষয়ক প্রশিক্ষণ
রাইম ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড সম্প্রতি ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন: দ্য নিউ ফেস অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেগুলেশনস ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। এতে ১০০ জন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও ব্যাংকিং পেশাজীবী অংশগ্রহণ করেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালনা করেন এক্সপোর্ট অপারেশনস, ট্রেড ফাইন্যান্স ও কমপ্লায়েন্স বিশেষজ্ঞ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পিবিএল ফাইন্যান্সের সিইও মোহাম্মদ শাহনেওয়াজ ও প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ।


