শিরোনাম

South east bank ad

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু
 

দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরো নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পূবালী ব্যাংক পিএলসি ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. রবিউল আলম এবং বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মইনুদ্দিন মোহাম্মদ রাহগির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

জানা যায়, এ অংশীদারত্বের আওতায় পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সার্বক্ষণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে নির্বিঘ্নে অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটলমেন্ট ও উন্নত তারল্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ফলে প্রচলিত ব্যাংকিং সময়সীমার সীমাবদ্ধতা ছাড়াই অংশীদাররা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরো দ্রুত, সহজ ও দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব ট্রেজারি আহমেদ আশরাফ শরীফ এবং পূবালী ব্যাংকে মহাব্যবস্থাপক, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রধান ও সিটিও ইন্দ্রমোহন সূত্রধর; মহাব্যবস্থাপক ও আইসিটি অপারেশনের প্রধান মো. হেলাল উদ্দিন; মহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক; সফটওয়্যার ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক শাহ মো. জিয়াউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: