আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সব সেবা চালু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ থেকে সব ব্যাংকিং সেবা চালু হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরো নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিবিএস আপগ্রেডেশনের মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আরো শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।


