রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক সবসময় মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


