ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের (ইউএইচএসএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিক্স ও জামালপুরের এমএ রশিদ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় ইবিএলের রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের এবং ইউএইচএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএলের রিলেশনশিপ অফিসার (রিটেইল অ্যালায়েন্স) মো. ইকবাল হোসেন এবং ইউএইচএসএলের প্রধান অর্থ কর্মকর্তা আবু রাইহান আল বেরুনি ও করপোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


