শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাইম একাডেমিয়ার আওতায় ও কুয়েট বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ক্লাবের (কেইবিসি) সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। সেমিনারে প্রাইম ব্যাংকের পক্ষে মূল বক্তব্য দেন এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান।

সেমিনারে জানানো হয়, প্রাইম ব্যাংক জ্ঞান বিনিময়, কাঠামোবদ্ধ দিকনির্দেশনা ও আর্থিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যৎ মানবসম্পদ তৈরি করতে চায়। পাশাপাশি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যাংকটি তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন কুয়েটের অধ্যাপক ও ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের (ডিএসডব্লিউ) পরিচালক ড. বিএম ইকরামুল হক, কেইবিসির মডারেটর অধ্যাপক ড. মো. হেলাল আন নাহিয়ান এবং প্রাইম ব্যাংকের অ্যাক্টিং রিজিওনাল হেড (সাউথ) মোস্তাফা মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ক্যাম্পাসভিত্তিক আয়োজন, বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, ইন্টারঅ্যাকটিভ কর্মশালা এবং ইন্ডাস্ট্রি এক্সপোজার প্রোগ্রামের মাধ্যমে প্রাইম একাডেমিয়া ভবিষ্যৎ পেশাজীবীদের সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম ও করপোরেট দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত করে। কুয়েটে অনুষ্ঠিত এ সেশনে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি, পেশাগত উন্নয়ন ও আর্থিক খাতের উদীয়মান সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: