শিরোনাম

South east bank ad

প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডসে দ্বৈত স্বীকৃতি পেল এমজিআই

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডসে দ্বৈত স্বীকৃতি পেল এমজিআই

দেশের বহুমুখী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’-এর স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল ‘ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া’ শীর্ষক সম্মাননা পেয়েছেন। দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) কর্তৃক সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এমজিআই ও চেয়ারম্যানের পক্ষে শিল্প গ্রুপটির হেড অব চার্টারিং রেমজি ইসেভার এ পুরস্কার গ্রহণ করেন। এমজিআই গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, পাঁচ দশকের বেশি সময় ধরে এফএমসিজি ও নির্মাণসামগ্রী থেকে শুরু করে জ্বালানি, সেবা ও আর্থিক সেবা খাতসহ ৫৪টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করে আসছে এমজিআই। বর্তমানে প্রতিদিন দেশের প্রতি দুটি পরিবারের একটি এ শিল্প গ্রুপটির পণ্য ব্যবহার করে।

শিল্প গ্রুপটি বলছে, শিল্প খাতে এমজিআইকে এ অঞ্চলের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। পাশাপাশি বৈশ্বিক পরিসরে শিল্প গ্রুপটির বিস্তৃত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, অবকাঠামো, ব্যাংকিং, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী নেতৃত্ব দিয়েছেন তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: