শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএ এমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, অসিত কুমার সাহা ও জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক অংশগ্রহণ করেন। এছাড়া স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন।

সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: