ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় কেন্দ্রীয় ব্যাংকে দিনব্যাপী ‘বাংলা কিউআর মেলা’
দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআর-ভিত্তিক লেনদেনে উৎসাহিত করতে সম্প্রতি দিনব্যাপী ‘বাংলা কিউআর মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে এ ক্যাম্পেইনটি আয়োজনে সহযোগিতা করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধান অতিথি হিসেবে ‘বাংলা কিউআর মেলা’ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন। এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডসহ এফএমসিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রয় বুথ স্থাপন করে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপী বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করেন।


