বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) উদ্যোগে ‘এক্সচেঞ্জ রেটস ক্যালকুলেশন ফিলোসফি অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও বাফেদার কোষাধ্যক্ষ মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র দাস।
উল্লেখ্য, কর্মশালায় দেশের ৫৪টি ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার ১০৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।


