শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের নেতৃত্বে মাধবপুরে কৃষি ঋণ বিতরণ ও প্রচারণা সভা

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের নেতৃত্বে মাধবপুরে কৃষি ঋণ বিতরণ ও প্রচারণা সভা

কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ‘উপজেলাভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং মাধবপুরের ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে প্রাইম ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। সভাপতিত্ব করেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।

প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অর্ধশত প্রান্তিক ও প্রকৃত কৃষকের হাতে ঋণের চেক তুলে দেয়া হয়। পাশাপাশি কৃষি ঋণ-বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান হুমায়ুন কবির ও হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং তফসিলি ব্যাংকগুলোর শাখাপ্রধান ও কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: