শিরোনাম

South east bank ad

বিইউএফটিতে ৩ দিনব্যাপী সিনেফ্রেম ফেস্টের পর্দা নামল

 প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিইউএফটিতে ৩ দিনব্যাপী সিনেফ্রেম ফেস্টের পর্দা নামল

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাবের সহযোগিতায় বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন হয়েছিল ৭ জুলাই। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। অন্যদের মধ্যে আরো ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। চলচ্চিত্র অঙ্গনের অতিথিদের মধ্যে অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা মীর সাব্বিরসহ চলচ্চিত্র পরিচালকরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ এবং ‘দি ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নির্মিত ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর নির্মাতাদের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: