শিরোনাম

South east bank ad

এয়ার অ্যাস্ট্রার অনলাইন পেমেন্ট গেটওয়ের পার্টনার ইবিএল

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এয়ার অ্যাস্ট্রার অনলাইন পেমেন্ট গেটওয়ের পার্টনার ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) সম্প্রতি এয়ার অ্যাস্ট্রার ডিজিটাল টিকেটিং প্লাটফর্মের অনলাইন পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

এর মাধ্যমে বেসরকারি বিমান সংস্থাটির অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সেবা নিশ্চিত হবে। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় ইবিএলের নেতৃত্ব আরো সুসংহত হলো। এর মাধ্যমে যাত্রীদের পেমেন্ট আরো নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে এয়ার অ্যাস্ট্রার অনলাইন বুকিং প্রক্রিয়া হবে আরো সহজ, দ্রুত ও সুরক্ষিত। পাশাপাশি ভ্রমণকারীরা আরো স্বাচ্ছন্দ্যে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার; হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী; হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম ফাতেহ উল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার পক্ষে ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. শফিউল আসগর ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেসবাহ উল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: