শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়া নিয়ে এল নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংক এশিয়া নিয়ে এল নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’

ব্যাংক এশিয়া পিএলসি তার মোবাইল ব্যাংকিং প্লাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’ চালু করেছে।

এর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তরের যাত্রায় নতুন মাইলফলক অর্জন করল। সম্প্রতি রাজধানীর ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসেন নতুন অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ প্লাটফর্মটিকে নতুন আঙ্গিকে অত্যাধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনরায় ব্র্যান্ডিং করা হয়েছে। গ্রাহকদের জন্য আরো দ্রুত, সহজ, নিরাপদ এবং নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন বলেন, ‘ব্যাংক এশিয়া জেন চালু মাধ্যমে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। নতুন প্লাটফর্মটিতে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরো সহজ, কার্যকর ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।’ প্রযুক্তিনির্ভর বিশ্বমানের আর্থিক সেবা দেয়া এবং একটি ক্যাশলেস ও ডিজিটালি অগ্রসরমাণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক এশিয়া ভবিষ্যতে তার উদ্ভাবনী ডিজিটাল সেবা চালু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যাংক এশিয়া জেনে যুক্ত করা হয়েছে উন্নত ব্যবহারবান্ধব ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা সহজেই হিসাব পরিচালনা, এফডিআর ও ডিপিএস হিসাব খোলা, তহবিল স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর পেমেন্ট, কার্ড-সংক্রান্ত সেবা গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম একটি প্লাটফমের্ই সম্পন্ন করতে পারবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: