শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি-সংক্রান্ত প্রশিক্ষণ

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি-সংক্রান্ত প্রশিক্ষণ

শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বনানীতে এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে ৪ ও ১১ জুলাই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরিয়াহসম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা দেয়া।

প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এমএম সাইফুল ইসলাম। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ডিএমডি মো. জাফর সাদেক এবং সিটি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মো. হাফিজুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, বিভিন্ন বিভাগের প্রধান, এরিয়া হেড, নির্বাচিত শাখা ব্যবস্থাপক এবং বনানী শাখার সব কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: