মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন
মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ‘অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার একটি রিসোর্টে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ উদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধন করেন এবং বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে সভাপতিত্ব করেন। মিডল্যান্ড ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলাম ব্যাংকের আর্থিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন। ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব ট্রেজারি কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিভিন্ন এরিয়া প্রধান আমানত, ঋণ আদায়, মুনাফা এবং আগামী ছয় মাসের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
বিকালের অধিবেশনে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, ট্রেজারি এবং অন্যান্য ব্যবসায়িক ইউনিট তাদের অর্ধবার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে অপারেশনস, ক্রেডিট রিস্ক, এএমএল, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট ও তথ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে চেয়ারম্যান আহসান খান চৌধুরী উৎকর্ষ, উদ্ভাবন, দলগত কর্মসংস্কৃতি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তা ও ইউনিটকে ক্রেস্ট, সনদ, নগদ পুরস্কার এবং পদোন্নতির মাধ্যমে সম্মাননা দেয়া হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান কার্যালয় দল চ্যাম্পিয়ন এবং উপশাখা দল রানারআপ হয়।


