শিরোনাম

South east bank ad

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কর্মশালা

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিম।

এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: