শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকে মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকে মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মজিবুর রহমান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মজিবুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মো. মাকসুদুর রহমান, আবু ছাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার গুরুত্বও বেড়েছে। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিষ্ঠানের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেয়া হবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: