তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়।
তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়। এতে ব্র্যান্ড ব্যবস্থাপনা, বিপণন কৌশল, পণ্য পুনঃঅবস্থান ও সৃজনশীল যোগাযোগের ওপর বাস্তবভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ভোক্তা ব্র্যান্ড ‘ফ্রেশ’-এর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।


