ওয়েস্টিনে আন্তর্জাতিক কাবাব উৎসব
বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্যকে এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘আন্তর্জাতিক কাবাব উৎসব’। প্রাইম ব্যাংক পিএলসি-এর অংশীদারিত্বে আয়োজিত এ উৎসব ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার সিজনাল টেস্টেস-এ অনুষ্ঠিত হবে।
২৩ সেপ্টেম্বর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কো রাজ্যের রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংক পিএলসি-এর লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিং মামুনুর রহমান সুমনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কুলিনারি টিম এবং গণমাধ্যমকর্মীরা।
ফিতা কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনের পর অতিথিদের জন্য আয়োজন করা হয় বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণ পর্ব।
দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও ও তাঁর কুলিনারি টিমের আয়োজনে উৎসবে থাকছে দেশি ও আন্তর্জাতিক নানা ধরনের কাবাব। এর মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব ও পেরি পেরি চিকেন কাবাব। চারকোল গ্রিলে থাকছে লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব। আন্তর্জাতিক আয়োজনে থাকছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি ও ব্রাজিলিয়ান এসপেটিনহো।
শুধু রাতের খাবারের জন্য আয়োজিত এ উৎসবের মূল্য জনপ্রতি ৯৪৫০/- টাকা নেট। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের মাধ্যমে শর্তসাপেক্ষে একটি কিনলে তিনটি, একটি কিনলে দুটি এবং একটি কিনলে একটি অফার উপভোগ করা যাবে। পাশাপাশি ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপ-এর সৌজন্যে থাকছে ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ।
উৎসবটির প্রধান অংশীদার প্রাইম ব্যাংক পিএলসি এবং ভ্রমণ অংশীদার ফার্স্টট্রিপ। আসন সীমিত হওয়ায় আগাম রিজার্ভেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন: ০২-৯৮৯১৯৮৮ অথবা ০১৭৩০৩৭৪৮৭১।


