বিবিএস কেবলসের ঋণমান ‘বিবিবি’
কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
বিবিএস কেবলস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিবিএস কেবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৬ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৬ পয়সায়।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি বিবিএস কেবলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৬৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ১৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৩২ টাকা ৯৯ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৪ টাকা ৯৬ পয়সায়।
২০১৭ সালে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বিবিএস কেবলসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১১ কোটি ৭১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৮১ কোটি ৩৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৭৬৭টি। এর মধ্যে ৩০ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ২৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে।


