শিরোনাম

South east bank ad

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আন্তর্জাতিক আবাসন খাতের প্রতিনিধি দল

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   হাউজিং

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আন্তর্জাতিক আবাসন খাতের প্রতিনিধি দল

চার সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার প্রকল্পটি পরিদর্শনে আসেন।

বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ প্রকল্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চার সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার প্রকল্পটি পরিদর্শনে আসেন। এ সময় তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব। শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট ফেডারেশন (এফআইএবিসিআই) থাইল্যান্ডের প্রেসিডেন্ট ড. সোপন পর্নচোকচাই; আন্তর্জাতিক আবাসন খাতের প্রিমিয়ার হোমস আরই কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড; এফআইএবিসিআই, ফুকেটের প্রেসিডেন্ট সালভাতোর পারিসি এবং ব্যাংককভিত্তিক অ্যাসেট এক্স প্রপার্টি কোং লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।

প্রতিনিধি দলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা ও আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

BBS cable ad

হাউজিং এর আরও খবর: