মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের পরিচালক মুহাম্মদ মনজুরুল হক।
গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় নতুন একটি এটিএম বুথ চালু করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের পরিচালক মুহাম্মদ মনজুরুল হক। আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
নতুন বুথ থেকে বড়বাগ ও আশপাশের এলাকার গ্রাহকরা টাকা উত্তোলন, আইএফআইসি ব্যাংক বা অন্য ব্যাংকের হিসাব ও কার্ডে অর্থ স্থানান্তর, ব্যালান্স যাচাই, মিনি স্টেটমেন্ট সংগ্রহ, কার্ড সক্রিয়করণ ও পিন পরিবর্তনসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।


