স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএ এমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা ও জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক অংশ নেন। এ সময় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন।


