দর কমার শীর্ষে বিআইএফসি
আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২১ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৫ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩০ টাকা ৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৬ টাকা ১১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১৯ টাক ৪৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১৪ টাক ৪৩ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১০ পয়সা।


