শিরোনাম

South east bank ad

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার নির্দেশিকা অনুযায়ী মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বাসেল-৩ কাঠামোর অধীনে ব্যাংকের অতিরিক্ত টায়ার-১ মূলধন বৃদ্ধিই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সংগৃহীত মূলধন ব্যাংকের সার্বিক মূলধন কাঠামোকে আরও সুসংহত করতে সহায়তা করবে।

এই তহবিল সংগ্রহের জন্য ব্যাংকটি শুধু কন্টিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ইস্যু করবে। তবে সিদ্ধান্তটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে বলেও উল্লেখ করা হয়েছে।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: