শিরোনাম

South east bank ad

টানা চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

টানা চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা

দেশের পুঁজিবাজারে চার কার্যদিবস ধরেই সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে।

এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৮৯ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১২ আগস্ট ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে দাঁড়ায়। এদিন নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস-৩০) ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট কমে ১ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পরদিন ১৩ আগস্ট ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়ায়। একই দিন ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়ায়। ১৬ আগস্ট ডিএসইএক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সর্বশেষ গতকাল ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ, এনবিএল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। ডিএসইতে গতকাল ৯৯৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩১৮টির ও দর অপরিবর্তিত ছিল ১৯টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৫ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। প্রকৌশল খাত ১১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ওষুধ ও রসায়ন খাত ৭ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৯ শতাংশ।

গতকাল পুঁজিবাজারে জীবন বীমা খাত বাদে বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ১ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৪ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে খাতে ২ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন একমাত্র জীবন বীমা খাতে দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

গতকাল সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট কমে ৯ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬৭টির ও দর অপরিবর্তিত ছিল ২৭টির।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: